মুন্সিগঞ্জে ডাকাতের গুলিতে দুজন বিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগরের বাড়ৈপাড়া গ্রামে গত শুক্রবার রাতে ডাকাতের গুলিতে দুজন আহত হয়েছে। তারা হলো স্থানীয় মাদ্রাসার ছাত্র হিমেল (১২) ও হূদয় (১৪)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গভীর রাতে ঘরের দরজা ভেঙে ১২-১৪ জনের সশস্ত্র ডাকাত দল গ্রামের আবুল হোসেনের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা আবুল হোসেনের মেয়ে ও হিমেলের মায়ের গলা থেকে স্বর্ণের চেইন লুটে নেওয়ার সময় হিমেল ও হূদয়সহ ঘরের লোকজন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতেরা গুলি চালায়। এতে হিমেল ও হূদয় গুলিবিদ্ধ হয়। এ সময় ডাকাতের হামলায় আরও চারজন আহত হয়।পুলিশ জানায়, ডাকাতেরা ওই এলাকার তিনটি বাড়ি থেকে ১৫ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার এবং চারটি মোবাইল ফোনসেটসহ এক লাখ টাকার মালামাল লুটে নেয়।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম দুজনের গুলিবিদ্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।