মুন্সিগঞ্জে তথ্যমেলা সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে দুই দিনব্যাপী তথ্যমেলা গতকাল সোমবার শেষ হয়েছে। মেলার সমাপনী দিনে গতকাল বিকেলে মুন্সিগঞ্জ সনাকের সভাপতি খালেদা খানমের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খান, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র এ কে এম ইরাদত, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পরিচালক মো. রফিকুল হাসান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান প্রমুখ। তথ্যমেলায় সরকারি-বেসরকারি ১২টি প্রতিষ্ঠান থেকে তথ্যসেবা বিষয়ে স্টল দেওয়া হয়। আলোচনা অনুষ্ঠান শেষে স্টল প্রদানকারীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। গত রোববার বিকেলে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলম।