মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ শহরের গণকপাড়া-রাঢ়ীপাড়া এলাকায় গতকাল শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে আওলাদ রাঢ়ী, শাহেদ, সেন্টু রাঢ়ী, রাকিব রাঢ়ী, সফর মাদবর, আরিফ, মোক্তার, শফি রাঢ়ী ও শামসুল হককে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত সেন্টু রাঢ়ীকে পরে ঢাকায় পাঠানো হয়। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল দুপুর একটার দিকে বাড়ির রাস্তা নিয়ে শেখবাড়ি ও রাঢ়ীবাড়ির লোকজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষই ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহার করে। পরে শেখবাড়ির লোকজন সংঘবদ্ধ হয়ে রাঢ়ীবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়।