মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় গতকাল বৃহস্পতিবার জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে ফারুক নামের এক ব্যক্তি লোকজন নিয়ে একটি জমিতে মাটি ভরাট করতে যান। এ সময় প্রতিবেশী উকিল উদ্দিন ওই জমি তাঁর দাবি করে এতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে কয়েকজন সামান্য আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখন পরিস্থিতি শান্ত। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।