মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুই পক্ষের সংঘর্ষে পুলিশের কর্মকর্তাসহ (ওসি) ১৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার উপজেলার দোসরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামে ইব্রাহীম মুন্সীর পরিবার একটি ইটভাটা নির্মাণ করে। কিন্তু এলাকাবাসীর পরিবেশ রক্ষা আন্দোলনের মুখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত জানুয়ারিতে ওই ইটভাটায় ইট তৈরি বন্ধ করে দেয়। এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, পরিবেশ রক্ষা আন্দোলনের ব্যানারে যারা মানববন্ধনে অংশ নিয়েছিল, তাদের সঙ্গে দুই মাস ধরে ইব্রাহীম মুন্সীর পক্ষের লোকজনের বিরোধ চলে আসছে। এ ছাড়া প্রায় তিন বছর আগে গ্রামবাসী মাতব্বরবাড়ির কামাল হোসেনের নেতৃত্বে মুন্সীপাড়া থেকে দোসরপাড়া পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করে। গ্রামবাসী ওই রাস্তার নাম দেয় ‘কামাল রোড’। বর্তমানে সরকারি অনুদানে রাস্তাটি মেরামত করা হচ্ছে। গত সোমবার ইটভাটার মালিকপক্ষ এই রাস্তার নাম ‘কামাল রোড’ হতে দেবে না এবং রাস্তাও নির্মাণ করতে দেবে না বললে গ্রামবাসীর সঙ্গে তাদের বাগিবতণ্ডা হয়। গতকাল ইটভাটার মালিকপক্ষের কয়েকজন সমর্থক গ্রামের জামাল হোসেনের পায়ে বল্লম দিয়ে আঘাত করে। এর জের ধরে দুই পক্ষের শত শত লোক টেঁটা, জুঁইতা, বল্লম, সড়কিসহ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের মাথায় ইটের আঘাত লাগে। আহত ব্যক্তিদের স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।সিরাজদিখান থানার ওসিমাহবুবুর রহমান গতকাল বিকেলে বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।