মুন্সিগঞ্জে দুটি ইটভাটা থেকে ছয় লাখ টাকা জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় পরিবেশদূষণের দায়ে মেসার্স হামিদ ব্রিকস ও মেসার্স মামুন ব্রিকস নামের দুটি ইটভাটা থেকে ছয় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চাদ মুনীর চৌধুরী এ দুই ইটভাটা থেকে জরিমানা আদায়ের পর ভাটা দুটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ওই দুটি ইটভাটারই ২০০৪ সাল থেকে পরিবেশ ছাড়পত্র নেই। এ ছাড়া ইটভাটা দুটি অতিরিক্ত কৃষিজমি ব্যবহার করে নির্মাণ করা হয়েছে। এ দুটি ভাটা সনাতন পদ্ধতির ১২০ ফুট উচ্চতার চিমনি দিয়ে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ প্রসঙ্গে পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চাদ মুনীর চৌধুরী বলেন, কৃষিজমি রক্ষা এবং জনস্বাস্থ্যের ক্ষতি বন্ধে এ ধরনের ইটভাটা চলতে দেওয়া যায় না। তিনি বলেন, ইটভাটাগুলোকে জ্বালানিসাশ্রয়ী ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর অভিযান চালাচ্ছে।