মুন্সিগঞ্জে ধলেশ্বরী থেকে আবারও লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী থেকে আবারও অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।জানা গেছে, শহরের উপকণ্ঠ সদর উপজেলার নয়াগাঁও মধ্যপাড়ার কাছে গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি লাশ ভেসে ওঠে। লাশটি উদ্ধার করে পুলিশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লাশের পরনে ছিল জিনসের প্যান্ট ও লাল-খয়েরি হাফ গেঞ্জি। পিঠের সঙ্গে ইটের দুটি বস্তা বাঁধা ছিল।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশ গুম করার জন্য ধলেশ্বরী নদীতে ফেলা হয়। এর আগেও এ নদীতে আরও চারটি লাশ উদ্ধার হয়।