মুন্সিগঞ্জে ধলেশ্বরী থেকে আরেকটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কাঠপট্টি ঘাটের কাছে ধলেশ্বরী নদী থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতনামা আরেক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, দূরে কোথাও তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা লাশ নদীতে ফেলে দিয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি বর্তমানে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। কাঠপট্টির ওই স্থানে ধলেশ্বরী থেকে এর আগে আরও দুটি লাশ উদ্ধার করে পুলিশ। মিরকাদিম এলাকার বাসিন্দা কামরুল ইসলাম জাহাঙ্গীর বলেন, গত দেড় মাসের মধ্যে এখানে তিনটি লাশ পাওয়া গেল।