মুন্সিগঞ্জে নানা আয়োজনে নববর্ষ উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণাঢ্য আয়োজন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার মুন্সিগঞ্জে বাংলা নববর্ষ উদ্যাপিত হয়েছে।সকাল আটটায় শহরের শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে বিশাল বৈশাখী শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলমসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করা হয়।