মুন্সিগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে অধিকারের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে গতকাল শনিবার এলজিইডি মিলনায়তনে মানবাধিকার সংগঠন অধিকারের আয়োজনে ‘নারী নির্যাতন প্রতিরোধে মানবাধিকারকর্মীর ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বেলা একটা পর্যন্ত এ সভা চলে। এই সভায় মানবাধিকারকর্মী, শিক্ষক, গণমাধ্যমকর্মী, আইনজীবী, জনপ্রতিনিধি, নারীনেত্রীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন।অধিকারের পরিচালক নাসির উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য দেন: সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জি, নারীনেত্রী ফরিদা আক্তার, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র কে এম ইরাদত হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেরুন নেসা, জেলা মহিলা পরিষদের সভানেত্রী খালেদা খানম প্রমুখ।বক্তারা বলেন, নারী নির্যাতন রোধে দরকার সমন্বিত উদ্যোগ। এই নারী ও পুরুষ দুজনকেই একযোগে কাজ করতে হবে। এ সময় অধিকারের প্রতিষ্ঠাতা সদস্য সায়রা রহমান খানও উপস্থিত ছিলেন।