মুন্সিগঞ্জে নারীদের প্রতিবাদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির প্রতিবাদে মহিলা পরিষদ, মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার বিকেলে শিল্পকলা একাডেমী-সংলগ্ন সড়কে মানববন্ধন ও সভা হয়েছে। কর্মসূচিতে বিপুলসংখ্যক নারীর পাশাপাশি পুরুষেরাও উপস্থিত হয়ে ১৩ দফার প্রতিবাদ জানান।মহিলা পরিষদের জেলা শাখার সহসভাপতি হামিদা খাতুনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক নাসিমা আক্তার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের, ঘাতক দালাল নির্মূল কমিটির মুন্সিগঞ্জ জেলার সভাপতি জামাল হোসেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি খালেদা খানম প্রমুখ।