মুন্সিগঞ্জে পঞ্চায়েত কমিটির বৈঠকে সংঘর্ষ, আহত ১২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদরের মীরকাদিম পৌরসভার চন্দনতলা এলাকায় গতকাল শুক্রবার জুমার নামাজের পর পঞ্চায়েত কমিটির বৈঠকে সংঘর্ষে ১২ জন আহত হয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে নাহিদ (২৬), সুরুজ খান (৫০) আনু খান (২৫) ও রাকিবকে (১৫) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মীরকাদিম পৌরসভার চন্দনতলা জামে মসজিদ প্রাঙ্গণে গতকাল জুমার নামাজ শেষে লাশ রাখার জন্য ছাউনি নির্মাণের স্থান নির্ধারণ নিয়ে পূর্বপাড়া ও পশ্চিমপাড়া মহল্লার মুসল্লিদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষে কমপক্ষে ১২ জন আহত হয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।