মুন্সিগঞ্জে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে গতকাল শুক্রবার থেকে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আয়োজিত বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজিজুল আলম। এ উপলক্ষে এক আলোচনা সভায় বইমেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আয়াতুল ইসলাম সভাপতিত্বে বক্তব্য দেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জি, সাবেক অধ্যক্ষ প্রবীর কুমার গাঙ্গুলি, ইয়াজউদ্দিন কলেজের অধ্যক্ষ মেজর নুরুল আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর হাসান প্রমুখ।