মুন্সিগঞ্জে পুকুর থেকে ধারালো অস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় গত শনিবার প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইব্রাহীম (২০) নামের এক যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় গতকাল সোমবার থানায় মামলা হয়েছে। মামলায় কাঁঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন ফকিরসহ ১৪ জনকে আসামি করা হয়েছে। পুলিশ গতকাল সন্ধ্যায় ছাত্রলীগের নেতা শাহিনের ধামারনের বাড়ির পুকুর থেকে দুটি চায়নিজ কুড়াল, তিনটি ছোরা, একটি জুইত্যা ও রামদা উদ্ধার করেছে। তবে শাহীনকে গ্রেপ্তার করতে পারেনি।ইব্রাহীমের ওপর হামলার প্রতিবাদে এলাকাবাসী টঙ্গিবাড়ী উপজেলা সদরে ইব্রাহীমের কাটা পা নিয়ে বিক্ষোভ করে।