মুন্সিগঞ্জে পুলিশ উইমেন নেটওয়ার্কের ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজংয়ে বন্যার্তদের খাবার, শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে নারী পুলিশের সংগঠন বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন)। গত সোমবার বন্যাদুর্গত ৩০০ নারী-পুরুষের কাছে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ত্রাণ বিতরণকালে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক মিলি বিশ্বাস নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।