মুন্সিগঞ্জে পৃথক তিন ঘটনায় তিনটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে গতকাল শনিবার পৃথক তিনটি ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কাঠপট্টি এলাকার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয়ের (২০) এক তরুণীর লাশ পুলিশ উদ্ধার করে। একই দিন শ্রীনগর উপজেলার ভাগ্যকূলে পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের (২২) এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের খলপাড়া গ্রামের একটি গাছের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত পরিচয়ের (১৮) এক যুবকের লাশ উদ্ধার করা হয়।পুুলিশ জানায়, উদ্ধার করা তিনটি লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে তাঁদের হত্যা করা হয়েছে কি না, বিষয়টি পুলিশ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি। গতকাল ওই তিন ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।