মুন্সিগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার রাঢ়ীপাড়া গ্রামে গত মঙ্গলবার রাতে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার পুলিশ জানায়, আধারা ইউনিয়নের রাঢ়ীখাল গ্রামের মোয়াজ্জেম পাইকদের সঙ্গে শাহ আলী খাঁদের বিরোধ চলে আসছিল। ওই বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার রাত আটটার দিকে মোয়াজ্জেমের লোকজন শাহ আলীর লোকজনের ওপর হামলা চালায়। এতে নারী-পুরুষসহ ১০ জন আহত হয়।এ ঘটনায় শাহ আলী খাঁ বাদী হয়ে গতকাল বুধবার দুপুরে মোয়াজ্জেম পাইককে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় মামলা করেন।