মুন্সিগঞ্জে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পূর্ব কামারগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার প্রতিপক্ষের হামলায় জিতু জমাদ্দার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইমরান (৩০) নামে একজনকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব কামারগাঁওয়ে জিতু জমাদ্দার এবং আবদুল মালেক ও নুরুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে তাঁদের মধ্যে একাধিকবার বাগিবতণ্ডা হয়। গতকাল বিকেল চারটার দিকে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের আঘাতে জিতু জমাদ্দার মারা যান। শ্রীনগর থানার ওসি সাখাওয়াত হোসেন জিতু জমাদ্দার খুন হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।