প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর মুন্সিগঞ্জ প্রতিনিধি তানভীর হাসান আলোকচিত্র প্রতিযোগিতা, ২০১৩ মুন্সিগঞ্জ জেলা থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রাম ও গণযোগাযোগ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং মুন্সিগঞ্জ জেলা প্রশাসন ও তথ্য অফিসের আয়োজনে এ আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জি, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) গোলাম সারওয়ার, জেলা তথ্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান খানসহ অন্যরা।