মুন্সিগঞ্জে ফুটবল প্রীতি ম্যাচ ড্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামে গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ বন্দর ও মুন্সিগঞ্জ সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে মুন্সিগঞ্জ সোনালী অতীত ক্লাবের পক্ষে ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয় দুটি গোল করেন। ৩-৩ গোলে ড্রয়ের মধ্য দিয়ে খেলা শেষ হয়।
খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার তুলে দেন আরিফ খান জয়। এ সময় সোনালী অতীত মুন্সিগঞ্জ ফুটবল ক্লাবের আহ্বায়ক আর্শেদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক মো. সাইফুল হাসান, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু প্রমুখ।