মুন্সিগঞ্জে বক্সিং প্রশিক্ষণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বক্সিং ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় অনূর্ধ্ব-১৬ বক্সিং প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বিকেলে মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আসিফ আনাম সিদ্দিকী। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের বক্সিং কোচ মো. ফজলুল রহমান, মুন্সিগঞ্জ স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক মু. আবু সাঈদ, পঞ্চসার ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহ্ফুজা আক্তার প্রমুখ।