মুন্সিগঞ্জে বাস খাদে, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কের হাঁসাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। আহত ব্যক্তিদের স্থানীয় শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শ্রীনগর উপজেলার কেয়টখালী গ্রামের মো. শহিদুল (৩৫) ও সিরাজদিখান উপজেলার বাশাইল ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের সীমান্ত (১৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে মাওয়াগামী আপন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের হাঁসাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে শহিদুল ও সীমান্ত মারা যান।
মুন্সিগঞ্জের শ্রীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সামসুজ্জামান সাংবাদিকদের বলেন, বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।