মুন্সিগঞ্জে বিএনপি নেতাকে রড দিয়ে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ওবায়দুল্লাহ হিরা নামের বিএনপির একজন নেতা গত রোববার সন্ধ্যায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। দুর্বৃত্তরা তাঁকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওবায়দুল্লাহর বাড়ি উপজেলার মধুপুর গ্রামে। তিনি উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এবং রাজানগর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। রাজানগর বাজারে তাঁর রড ও সিমেন্টের ব্যবসা আছে। হিরা রোববার সন্ধ্যায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে চলে যায়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।