মুন্সিগঞ্জে ব্যবসায়ী খুনের ঘটনায় স্ত্রীসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার যাত্রাবাড়ীর ব্যবসায়ী মোশারফ হোসেন (৪০) খুনের ঘটনায় জড়িত সন্দেহে ফারুক ওরফে বগা ফারুক (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি এলাকায়। তাঁকে গতকাল সোমবার সকালে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া নিহত মোশারফের স্ত্রী রেশমা আক্তারকে গতকাল ঢাকার উত্তর যাত্রাবাড়ী এলাকার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ কোর্টগাঁও-সংলগ্ন নতুন বাসস্ট্যান্ড এলাকায় ১০ আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে গুলিতে নিহত হন মোশারফ।