মুন্সিগঞ্জে ব্যাংক এশিয়ার চারটি বুথ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিশাল জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে ব্যাংক এশিয়া গত শনিবার মুন্সিগঞ্জের সদর ও টঙ্গীবাড়ি উপজেলায় চারটি এজেন্ট ব্যাংকিং বুথ চালু করেছে। ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এম নুরুল ইসলাম সদর উপজেলার ধলাগাঁও বাজার, চর ডুমুরিয়া ও কলেজপাড়ায় এবং টঙ্গীবাড়ি উপজেলার আলদি বাজারে এজেন্ট বুথ উদ্বোধন করেন। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন ও উপব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।