মুন্সিগঞ্জে মাদক দ্রব্যসহ গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চরবয়রাগাদী গ্রামে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৪০ কেজি গাঁজা, ২৯টি ইয়াবা বড়ি ও ৫০ বোতল ফেনসিডিল। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন: মো. জাহাঙ্গীর (৩২), তাঁর সহযোগী মো. শাহীন (২০), মো. জরিপ (২৭), মুক্তার হোসেন (২৮), মৃত্যুঞ্জয় (২৯) ও ঝন্টু দাস (২৬)। পুলিশ সূত্রের ভাষ্যমতে, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা মাদকের পাইকারি বিক্রেতা। তাঁদের জাহাঙ্গীরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীরের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।