মুন্সিগঞ্জে মাদক প্রতিরোধে জনসচেতনতায় সমাবেশ করার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির গতকালের সভায় মুন্সিগঞ্জে মাদকদ্রব্যের ব্যবসা নিয়ে আলোচনা হয়। এর আগেও আইনশৃঙ্খলা রক্ষা কমিটির কয়েকটি সভায় সদস্যদের আলোচনায় মাদকের বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পায়। এ কারণে মাদক রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনসচেতনতায় সভা-সমাবেশ করার সিদ্ধান্ত হয়। গতকালের সভায় মাদক ছাড়াও যৌন নির্যাতন, খুন, অজ্ঞাত লাশ উদ্ধার, ডাকাতি, মাছে ও ফলে ক্ষতিকর ফরমালিন, পরিবহনের নৈরাজ্য ও বিদেশে মানব পাচার নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় জেলা প্রশাসক মো. আজিজুল আলমের সভপতিত্বে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খান, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, মুন্সিগঞ্জ পৌর মেয়র এ কে এম ইরাদত, মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন প্রমুখ।সভায় মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে মুন্সিগঞ্জ পৌরসভার নয়টি ওয়ার্ডে পৃথক সচেতনতামূলক সমাবেশ, পরবর্তী সময়ে ইউনিয়ন এবং প্রতিটি পৌরসভা ও উপজেলাগুলোতে এই সমাবেশ করার সিদ্ধান্ত হয়।নদীতীরবর্তী বাজারগুলোতে ডাকাতি ঠেকাতে কমিউনিটি পুলিশ দিয়ে রাতে বিশেষ পাহারার ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউএনও ও ওসিকে নির্দেশ দেওয়া হয়।