মুন্সিগঞ্জে মাদকসহ আটক দুজনকে ৬ মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে মাদকসহ আটক করে ঘটনাস্থলেই দুই ব্যবসায়ীকে ছয় মাসের কারদণ্ড দেওয়া হয়েছে। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন মনির হোসেন (২৭) ও রনি ব্যাপারী (২৫)। মাদক নিয়ন্ত্রণ ট্রাস্কফোর্স টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফিউল ইসলাম এ রায় দেন।পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পাঁচগড়িয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে রনি ব্যাপারীকে ও এর আগের দিন একই এলাকা থেকে মনিরকে আটক করা হয়।