মুন্সিগঞ্জে মাদকাসক্ত জামাতা খুন করল শ্বশুরকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্ত জামাতা কুপিয়ে হত্যা করেছেন শ্বশুর দিনমজুর আলী হোসেনকে (৪০)। মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভা মাঠে গত রোববার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।ঘাতক জামাতা মিরকাদিম পূর্বপাড়ার বাসিন্দা মোহন মিয়া ঘটনার পরপর পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পুলিশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, নিহত আলী হোসেন বরিশালের হিজলা উপজেলার চরবাউশিয়া গ্রামের আফাজউদ্দিনের ছেলে। সপরিবারে মিরকাদিম লঞ্চঘাটের পাশের বস্তিতে বসবাস করতেন আলী হোসেন। প্রায় এক মাস আগে তাঁর মেয়ে সোনিয়ার (১৪) সঙ্গে মোহনের (২৫) বিয়ে হয়। কিন্তু মোহনের নানা অত্যাচারের কারণে স্বামীর বাড়িতে যেতে চাইছিল না সোনিয়া। এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে বটি নিয়ে শ্বশুর আলী হোসেনকে কোপাতে থাকেন মোহন। পরে রক্তাক্ত নিথর দেহ পুলিশ উদ্ধার করে।