মুন্সিগঞ্জে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবি ও জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে মুন্সিগঞ্জ শহরে বিশাল মিছিল ও সমাবেশ হয়েছে। এতে জেলার মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতা-কর্মী, ব্যাংকার, নারীনেত্রী, সাংবাদিকসহ সর্বস্তরের জনতা অংশ নেন।জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিছুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ হোসেন, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের, সচেতন নাগরিক কমিটির সভাপতি খালেদা খানম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার প্রমুখ।