মুন্সিগঞ্জে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে পৃথক দুটি মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত কার্যকরের দাবিতে মুন্সিগঞ্জে পৃথকভাবে মানববন্ধন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগ।গতকাল শুক্রবার সকাল ১০টায় শহরের মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধারা।মানববন্ধনে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ও সদর উপজেলা চেয়ারম্যান আনিস-উজ-জামান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা উপকমান্ডার মো. শহীদ, জামাল হোসেন, মতিউল ইসলাম হিরু প্রমুখ উপস্থিত ছিলেন।মানববন্ধনে অংশ নেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসারউদ্দিন ভূঁইয়া, জেলা শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মাহমুদ রিয়াদ।