মুন্সিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক থাকেন ঢাকায়। জেলার সঙ্গে তাঁদের যোগাযোগ নেই। এতে জেলায় যুবলীগের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। জেলা আওয়ামী লীগ ও যুবলীগের বেশ কয়েকজন নেতা এ কথা বলেছেন।যুবলীগের অনেক নেতার অভিযোগ, যুবলীগের জেলা কমিটির সভাপতি মো. আক্তারুজ্জামান রাজীব ও সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান দুজনই ঢাকায় থাকেন। জেলার সঙ্গে তাঁদের যোগাযোগ নেই। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘জেলা যুবলীগের কার্যক্রম নিয়ে আমরা হতাশ। যুবলীগ মুন্সিগঞ্জে আছে, তা আমাদের মনেই হয় না। তাদের কোনো কর্মকাণ্ড চোখে পড়ে না।’প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুবলীগের একাংশের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সিরাজদিখান উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও লতব্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফেজ ফজলুল হকের সভাপতিত্বে ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন।ফজলুল হক বলেন, জেলা যুবলীগ সিরাজদিখানে অবৈধ কমিটি গঠন করেছে। তিনি বলেন, ‘জেলা যুবলীগের বর্তমান কমিটির কোনো কর্মকাণ্ড না থাকায় আমরা রাজনৈতিকভাবে একদম পিছিয়ে। বর্তমান কমিটি ইউনিয়নগুলোতে একটি কর্মিসভাও করতে পারেনি।’ ফজলুল হক বলেন, নেতা-কর্মীদের মধ্যে চাঙাভাব ফিরিয়ে আনতে হলে জেলা সমেঞ্চলন জরুরি।জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘জেলা সভাপতি ও সম্পাদকের কর্মকাণ্ডে আমরা পুরোপুরি হতাশ। তাঁরা দুজনই ঢাকায় থাকেন। আমাদের সঙ্গে কোনো আলাপ-আলোচনা ছাড়াই সম্পূর্ণ অগঠনতান্ত্রিকভাবে তাঁরা সিরাজদিখান উপজেলায় অবৈধ কমিটি গঠন করেছেন।’জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান প্রথম আলোকে বলেন, ‘আমরা গঠনতন্ত্র অনুযায়ী ৯০ দিনের জন্য সিরাজদিখানে একটি আহ্বায়ক কমিটি করেছি। এই কমিটি ৯০ দিনের মধ্যে সমেঞ্চলন করবে।’ জেলা যুবলীগের কার্যক্রম সম্পর্কে ফেরদৌস বলেন, ‘কিছুদিন আগেও আমরা ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে সিরাজদিখানের নিমতলীতে সভা করেছি।’