মুন্সিগঞ্জে যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার দক্ষিণ কাগজীপাড়ার দেওয়ানবাড়িতে গতকাল মঙ্গলবার জাকিয়া হাবিব (২২) নামে এক নববধূকে যৌতুকের কারণে স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্বামী আশরাফুল দেওয়ান ও তাঁর আত্মীয়স্বজন জাকিয়ার মৃতদেহ মুন্সিগঞ্জ হাসপাতালে রেখে পালিয়ে যান। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। জাকিয়ার বাবা হাবিবুর রহমান খানের বাড়ি সদর উপজেলার বজ্রযোগিনীর বসুপাড়া গ্রামে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এহসানুল করিম বলেন, শ্বশুরবাড়ির লোকজন মৃত অবস্থায় জাকিয়াকে হাসপাতালে রেখে পালিয়ে যায়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।সদর থানার ওসি শহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, জাকিয়ার মৃত্যু রহস্যজনক বলে মনে হচ্ছে।