মুন্সিগঞ্জে শান্তার হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী আফরোজা আক্তার শান্তার হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দািবতে গতকাল বৃহস্পতিবার সকালে শহরে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে৷ এই কর্মসূচিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্বদেশ কিন্ডারগার্টেনের শিক্ষক ও শিশুরা অংশ নেয়। শান্তা পড়ালেখার পাশাপাশি এই কিন্ডারগার্টেনে শিক্ষকতা করতেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়৷
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে সরকাির হরগঙ্গা কলেজ ক্যাম্পাস থেকে অধ্যক্ষের উপস্থিতিতে শিক্ষকসহ কয়েক শ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রবেশ করেন। তাঁরা জেলা শিল্পকলা একাডেমীর কাছে এসে অবস্থান নিয়ে প্রথম দফা মানববন্ধন করেন৷ মানববন্ধনে স্বদেশ কিন্ডারগার্টেনের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন৷ পরে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে একই দাবিতে মানববন্ধন করা হয়। বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই মানববন্ধন চলে।
মানববন্ধনে সরকাির হরগঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেদুল কবির, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান আবদুল জব্বার সিদ্দিকী, সহযোগী অধ্যাপক আবদুল মান্নান, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক নাজমুল আলম, ইংরেিজ বিভাগের সহকারী অধ্যাপক মুন্সী সিরাজুল ইসলাম, লুৎফর রহমান প্রমুখ অংশ নেন৷ মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. সাইফুল হাসানের কাছে স্মারকলিপি দেওয়া হয়৷ এরপর কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা আইনজীবী সমিতির সভাপতি নাসিরুজ্জামানের সঙ্গে দেখা করে শান্তা হত্যার বিচার কার্যক্রমে সহযোিগতার অনুরোধ করেন। সাহেদুল কবির জানান, শান্তা কলেজের মেধাবী ছাত্রী ছিলেন। তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দািব করেন৷
নাজমুল এখনো গ্রেপ্তার হননি: শান্তা হত্যা মামলার মূল আসািম শিক্ষানবিশ আইনজীবী নাজমুল হাসান ও তাঁর বাবা মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা জজ আদালতের পেশকার আবদুস সাত্তারকে পুলিশ গতকাল বৃহস্পতিবার পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় গ্রেপ্তার নাজমুলের খালু আলী আহমদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে গত বুধবার আদালতে হাজির করা হলে আদালত রিমান্ডের শুনািনর জন্য গতকাল বৃহস্পতিবার ধার্য করেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত গতকাল রিমান্ডের আবেদন স্থগিত করেন আদালত৷
তিন দিন নিখোঁজ থাকার পরে গত সোমবার শান্তার লাশ মুন্সিগঞ্জে জেনারেল হাসপাতালের কাছে একটি অ্যাম্বুলেন্স থেকে পুলিশ উদ্ধার করে৷ এ সময় অ্যাম্বুলেন্স থেকে পুলিশ নাজমুল হাসানের খালু আলী আহমদকে গ্রেপ্তার করে৷ পরদিন শান্তার বাবা বাংলাদেশ টেলিভিশনের হিসাব কর্মকর্তা আসাদউল্লাহ মাদবর নাজমুল হাসান, তাঁর বাবা আবদুস সাত্তার ও আলী আহমেদকে আসািম করে থানায় মামলা করেন৷