মুন্সিগঞ্জে শিশু গ্রন্থাগারের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে শিশুদের গ্রন্থাগার ‘লাইব্রেরি ফর দ্য চিলড্রেন’-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ব্যতিক্রমী এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান। সুস্থ সাহিত্য-সংস্কৃতি চর্চার স্লোগান নিয়ে শিশুদের বই পড়ায় উদ্যোগী করতে কুইজ প্রতিযোগিতার চার হাজার শিশু অংশগ্রহণ করে।