মুন্সিগঞ্জে শ্রমিকদের অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠার দাবিতে মুন্সিগঞ্জের চরমুক্তারপুরে অ্যামিরেটস সিমেন্ট কারখানার শ্রমিকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। কারখানার শতাধিক শ্রমিক গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ বন্ধ রেখে অনশন কর্মসূচি পালন করে।শ্রমিকেরা বলেন, কারখানা কর্তৃপক্ষ তাঁদের দাবি না মানলে তাঁরা বুধবার (আজ) থেকে আমরণ অনশন করবেন।ওই কারখানায় শতাধিক শ্রমিক ট্রেড ইউনিয়ন চালুর দাবিতে গত শনিবার থেকে ধর্মঘট করছেন।