মুন্সিগঞ্জে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার বল্লালবাড়ি ঈদগাহ মাঠে গতকাল শুক্রবার সন্ত্রাস ও মাদকবিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েক শ লোক অংশ নেন। স্থানীয় পঞ্চায়েত কমিটির সভাপতি আবদুল কাসেম ব্যাপারির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কার্যক্রমের সদস্যসচিব তানভীর হাসান, আবদুস ছোবহান ব্যাপারি, আবদুর রশিদ ব্যাপারি ও হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম।সমাবেশে বক্তারা বলেন, তাঁরা সন্ত্রাস ও মাদকমুক্ত সুন্দর সমাজ চান। এখন থেকে এখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না।