মুন্সিগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের চাহিদামতো চামড়া বিক্রি করতে রাজি না হওয়ায় খোকা মোল্লা (৩৩) নামের এক যুবককে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় খোকা মোল্লার ভগ্নিপতি খিজির মোল্লা আহত হয়েছেন। ঈদের দিন বেলা ১১টায় মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার দুই দিন পরও পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি। পুুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চরকেওয়ার গ্রামের খিজির আহমেদের কাছে একই গ্রামের আহসান উল্লাহ দিদারসহ ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল জোর করে চামড়া কিনতে চায়। এ সময় চামড়া গরিব এতিমদের দেওয়ার কথা বলেন খিজির। এতে সন্ত্রাসীরা তাৎক্ষণিকভাবে কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাঁর ওপর হামলা চালায়। পাশেই থাকা ভগ্নিপতি খোকা মোল্লা খিজিরকে বাঁচাতে এগিয়ে এলে তারা তাঁর ওপরও হামলা করে। আহত অবস্থায় দুজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক খোকা মোল্লাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা হয়েছে।