মুন্সিগঞ্জে সিমেন্টবোঝাই ট্রলারডুবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে গতকাল বুধবার ২ হাজার ৫০০ বস্তা সিমেন্টবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারে থাকা মাঝি ও যাত্রীদের উদ্ধার করা হয়েছে।
মেঘনা নদীর গজারিয়া উপজেলার ইসমানিরচর এলাকায় এ ঘটনা ঘটে।
এমভি মামা ভাগনে নামের ট্রলারটি গতকাল মুন্সিগঞ্জের মুক্তারপুরের ক্রাউন সিমেন্ট কারখানা থেকে সিমেন্ট বোঝাই করে দাউদকান্দির উদ্দেশে রওনা দেয়। পথে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
গজারিয়া নৌফাঁড়ির ইনচার্জ এম এ দোহা জানান, মেঘনা নদীতে উত্তাল ঢেউয়ের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি ডুবে যায়। তবে কারও নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে। ট্রলারের মাঝি মো. আলী হোসেন (৬০), মো. রাব্বি হোসেন (২৫), মোবারককে (৩২) উদ্ধার করেছেন স্থানীয় লোকজন।