মুন্সিগঞ্জে স্কুলছাত্রকে পিটিয়ে গুরুতর জখম শিক্ষক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার এক স্কুলশিক্ষক সপ্তম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ওই স্কুলশিক্ষককে আটক করেছে। আটক হওয়া শিক্ষকের নাম মো. কাইয়ুম। তিনি বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক।পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে মুন্সিগঞ্জ ইদ্রাকপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র রাব্বি হাসান (১২) শ্রেণীকক্ষে তার ব্যাগের একটি চেইন হারিয়ে ফেলে। সে স্কুলের শারীরিক শিক্ষা শিক্ষক মো. কাইয়ুমকে এ কথা জানালে উল্টো শিক্ষক তাকে চড়-থাপ্পড় দেন এবং বেত দিয়ে বেদম প্রহার করেন। পরে গুরুতর আহত অবস্থায় রাব্বিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, রাব্বিকে যেভাবে পেটানো হয়েছে, তা অত্যন্ত অমানবিক। উচ্চ আদালতের নির্দেশ আছে ক্লাসে বেত ব্যবহার করা যাবে না, অথচ ওই শিক্ষক বেদম পিটিয়েছেন। তাই তাঁকে আটক করা হয়েছে।