মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে প্রাইভেট কারের যাত্রী সাউথ (২২), তাঁর ভাই ইসমাইল (৩৩) ও চালক তারেক (২৫) নিহত হয়েছেন।মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার ঢাকা-মাওয়া মহাসড়কে সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী সেতুর কাছে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। হতাহত ব্যক্তিরা সবাই প্রাইভেট কারের আরোহী। তাঁদের বাড়ি সিরাজদিখান উপজেলায়।আহত কাওসার (১৮) ও বলরামকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে সাউথ গতকালই সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। সাউথকে বিমানবন্দর থেকে প্রাইভেট কারে করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন তাঁর পরিবারের লোকজন।সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। নিহত ব্যক্তিদের লাশ স্বজনেরা নিয়ে গেছেন।