মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া নামক স্থানে গতকাল শুক্রবার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত ৩০ জন।দুর্ঘটনার কারণে গতকাল সকাল সাতটা থেকে ১০টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। নিহত ব্যক্তিরা হলেন: শরীয়তপুরের পালং উপজেলার রনুখোলা গ্রামের ইসরাফিল ফকির (৪৫), বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর গ্রামের জামাল হওলাদার (৩৫), মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাষাড়া এলাকার আনিছুর রহমান (৫০) ও শরীয়তপুরের গাজীপুর গ্রামের রফিকুল ইসলাম (৪৫)। পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সাতটার দিকে মাওয়া থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। ঢাকায় হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন।