মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা-মাওয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ডেরিক স্টেফেন কুইয়া জানান, টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের ওই বাসটি ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছিল। বিকেলে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। হতাহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।