মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-বাবা ও মেয়ে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলীতে ঢাকা-মাওয়া মহাসড়কে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন: বাবা মো. সাহাবুদ্দিন (৪৫), মা ঝর্না বেগম (৩০) ও শিশুকন্যা বৃষ্টি (১০)। তাঁদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়।সিরাজদিখান থানা সূত্রে জানা যায়, সাহাবুদ্দিন স্ত্রী ও মেয়েকে নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে করে চরফ্যাশন থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। শুক্রবার ভোরের দিকে তিনি ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলীতে পৌঁছালে সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে বৃষ্টি ও তার বাবা সাহাবুদ্দিন ঘটনাস্থলেই নিহত হন।