মুন্সিগঞ্জে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে আবদুর রহমান শিকদার হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার মুন্সিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. শাহজাহান কবির এ রায় দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন: মতিমাল, বিল্লাল, মো. রহমান, হান্নান ও মানিক। এঁদের মধ্যে মানিক পলাতক। অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) সুলতানা আক্তার জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৯ সালের ২৫ জুন রাতে লৌহজং উপজেলার কলিকাতা ভোগদিয়া গ্রামে আসামিরা জুইত্যা (দেশীয় অস্ত্র) দিয়ে আবদুর রহমান শিকদারকে (৭৫) আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২৮ জুন তিনি মারা যান।