মুন্সিগঞ্জে হাতকড়াসহ আসামি ছিনতাই!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দির চরাঞ্চল কংশপুরা গ্রাম থেকে গতকাল শুক্রবার পুলিশের তালিকাভুক্ত আসামি সন্ত্রাসী মো. বিপ্লবকে (৪০) হাতকড়াসহ পুলিশের কাছ থেকে তাঁর সহযোগীরা ছিনিয়ে নিয়ে গেছে। পুলিশ সূত্রে জানা যায়, বিপ্লবের বিরুদ্ধে পরোয়ানা ছিল। এ ছাড়া তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে।