মুন্সিগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে দুজন ডাকাত গ্রেপ্তার হয়েছেন। তাঁরা হলেন সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের গুহেরকান্দি গ্রামের বাসিন্দা শাহ আলম (৩২) ও সেন্টু (৩৫)। এঁরা ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে জানায়, সদর থানায় করা মামলায় ২০০৭ সালে ১০ বছরের সাজা হয় শাহ আলম ও সেন্টুর। গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জের কাশীপুর এলাকায় অভিযান চালিয়ে সেন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে শুক্রবার রাত ১২টার দিকে সদর উপজেলার মুন্সীরহাটের কাছে থেকে গ্রেপ্তার করা হয় শাহ আলমকে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, শাহ আলম ও সেন্টুকে গতকালই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।