মুন্সিগঞ্জে ১৬০ মণ জাটকা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার ভোরে যাত্রীবাহী চারটি লঞ্চ থেকে ১৬০ মণ জাটকা ইলিশ আটক করেছে কোস্টগার্ড। লঞ্চ চারটি হচ্ছে এমভি পানামা, এমভি জাহিদ-৩, এমভি টিপু-২ ও এমভি প্রিন্স অব সোহাগ। লঞ্চগুলো দক্ষিণাঞ্চল থেকে ঢাকা যাচ্ছিল। কোস্টগার্ডের স্টেশন কমান্ডার ফেরদৌস আহমেদ জানান, এসব লঞ্চ থেকে ৩২ ঝুড়ি জাটকা আটক করা হয়। যার ওজন ১৬০ মণ। ফেরদৌস আহমেদ জানান, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কাইয়ুম ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা এম এ আজাদের উপস্থিতিতে এসব মাছ মুক্তারঘাটে প্রকাশ্যে নিলামে এক লাখ এক হাজার টাকায় বিক্রি করা হয়েছে।