মুন্সিগঞ্জে ৭৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে চারা বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের ছয় উপজেলার ৭৭৩টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গতকাল বৃহস্পতিবার গাছের চারা বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চারা সংগ্রহ করে।
সকাল সাড়ে ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে একটি করে ফলদ ও বনজ গাছের চারা তুলে দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘নতুন প্রজন্মের হাতে আগামী বাংলাদেশে’ স্লোগান নিয়ে একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। জেলা প্রশাসক সাইফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংসদ মৃণাল কান্তি দাস, সাগুফতা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।