মুন্সিগঞ্জে ‘নকল’ ভাস্কর্য নির্মাণ বন্ধের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ শহরে পৌরসভার উদ্যোগে নির্মাণাধীন ভাস্কর্যটির নির্মাণকাজ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট শিল্পী ও শিল্পানুরাগীরা। ওই ভাস্কর্যকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বরেণ্য শিল্পী নিতুন কুন্ডুর ‘সাবাশ বাংলাদেশ’ নামের ভাস্কর্যের নিম্নমানের অনুকরণ বলে এক বিবৃতিতে উল্লেখ করেছেন তাঁরা। বিবৃতিতে স্বাক্ষর করেছেন শিল্পী কাইয়ুম চৌধুরী, সমরজিৎ রায় চৌধুরী, রফিকুন নবী, মতলুব আলী, আবুল বারক আলভী, ফরিদা জামান, রবিউল হুসাইন, শহিদ কবির, শিশির ভট্টাচার্য প্রমুখ।তাঁরা বলেছেন, জাতির গৌরবময় মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দিতে মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত প্রশংসনীয়। তবে এ কাজে কোনো বিজ্ঞপ্তি বা সৃজনশীল মডেল আহ্বান না করে ‘সাইনবোর্ড আর্টিস্টকে’ দিয়ে নকল কাজ করিয়ে কর্তৃপক্ষ বিচক্ষণহীনতার পরিচয় দিয়েছে। তাঁরা অবিলম্বে এই ভাস্কর্য নির্মাণ বন্ধ করতে মুন্সিগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।